আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২০

আপডেট:

মাহবুবুর রহমান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ভারতের মুসলমানের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, হত্যা, মসজিদ ও পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগের প্রতিবাদে টঙ্গীতে গতকাল শুক্রবার বাদ জুমা সচেতন মুসলিম যুব সমাজ ও স্থানীয় ওলামা মাশায়েখদের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল্লাহপুর হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজার বাস স্টেশনে গিয়ে এ প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের সা¤প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানমানদের বাড়িঘরে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। বিশ্ব মুসলিম দেশগুলোকে ভারতের মুসলমানের পাশে দাঁড়ানোর আহŸান জানান। সভা শেষে শহীদ ও আহত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে গত কয়েক দিন ধরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলছে আন্দোলন। সরকারবিরোধী এই আন্দোলন চলাকালে হিন্দু উগ্রবাদীদের নির্যাতনে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন।