২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বিরামপুরে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপডেট: জুন ২৭, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

নতুন প্রজন্মের জন্য ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনে দিনাজপুরের বিরামপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস- ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।
পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির, সরকারী কলেজের অধ্যাক্ষ ফরহাদ হোসেন, সাংবাদিক আকরাম হোসেন, সাংবাদিক মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা, বর্তমান সরকার ঘোষিত ভীষণ-২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ ও মাদকাসক্তিমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহবান জানানো হয়।