আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

আপডেট:

এ এম আব্দুল ওয়াদুদ(শেরপুর প্রতিনিধি) /// শেরপুর শহরের প্রাণকেন্দ্র জেলা হাসপাতাল রোড,নারায়ণপুরে উন্নত চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে শুভ উদ্বোধন হলো “বাংলাদেশ ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার “২৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ ঘটিকায়।উক্ত উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃআসাদুজ্জামান রওশন,চেম্বার অব কমার্সের সিনিয়র সভাপতি ও শহর আওয়ামীলিগের সাধারণ সম্পাদক বাবু প্রকাশ দত্ত,চেম্বার অব কমার্সের সহ সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন আরিফ,,জেলা আওয়ামীলিগের যুগ্ন সম্পাদক সুভ্রত দে ভানু,জেলা আওয়ামীলিগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃশামীম হোসেন,জেলা পরিবেশক সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক অজয় চক্রবর্তী জয়,চেম্বার কমার্সের পরিচালক নির্মল সাহা,৩নং ওয়াড আওয়ামীলিগের সভাপতি এ এস এম মুসা,বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, কুড়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ,ডাঃসেক্রান্দর আলী কলেজের প্রভাষক আলহাজ্ব সফিউল আলম চাঁনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।”বাংলাদেশ ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার ” কতৃপক্ষ জানান সল্প মুল্যে মানুষকে উন্নত চিকিৎসা সেবা প্রধান করাই তাদের মূল লক্ষ।