৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট: মার্চ ২, ২০২০

  • Facebook Share
বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‌‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পালিত হল জাতীয় ভোটার দিবস- ২০২০।
২ মার্চ (সোমবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এসে আলোচনা সভায় সমবেত হয়।
ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর সার্কেল এ এসপি মিথুন সরকার, ওসি মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এটিএম সেলিম, অধ্যক্ষ ফরহাদ হোসেন, মৎস কর্মকর্তা মারজান আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ।