আপডেট: মার্চ ৭, ২০২০

আপডেট:

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি অম্লান চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৭ই মার্চ) জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শ্রদ্ধা জানায়। স্মৃতি অম্লান চত্বরে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান, নীলফামারী পেীর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মুজিবুদেীলা জকি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার মাসুদ, সহ-সভাপতি আল শাহরিয়ার শাকিল, যুগ্ম সাধারন সম্পাদক জুবাইর হোসেন প্রামানিক জীম সহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পুস্প স্তবক অর্পন শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।