আপডেট: মার্চ ৭, ২০২০

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি: হিসেবে টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঐতিহাসিক (৭ মার্চ) স্মরণীয় করে রাখতে এই দিনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও এলেঙ্গা প্রেসক্লাব এ আয়োজন করে।
এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন জানান, বৃহত্তর এলেঙ্গা অঞ্চলের সিএনজি, ইজিবাইক,সটরসাইকেল চালকদের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিক ভাবে চলছে।ইতিমধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ইভটিজিং, মাদক বিষয়ে পোগ্রাম করেছি,সিনএনজি ও ইজিবাইকদের নিয়ে মহাসড়কে দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক মাদক বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম করেছি।মটরবাইক চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, পুলিশ ও সাংবাদিক মিলে এক সাথে কাজ করতে চাই। মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবাযনের লক্ষে হাইওয়ে পুলিশ স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছ। বিভিন্ন যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ মহাসড়কে দূর্ঘটনা রোধে আজকের এই কার্যক্রম চলছে।ইতিপূর্বে আমরা স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে মাদক, জঙ্গী,নিরাপদ সড়ক, বাল্যবিবাহ, ইভটিজিং,বিষয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান করেছি।আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।