আপডেট: মার্চ ৭, ২০২০

আপডেট:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। ৭ মার্চের প্রথম প্রহরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিন। পরে একে একে পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, তৃতীয় ও চতুর্থশ্রেণীর কর্মচারী পরিষদ এবং বাংলাদেশ ছাত্রলীগ। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের নিচতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান রনি, কর্মকর্তা পরিষদের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান লিমন, সদস্য ইব্রাহীম খলিল শান্ত, আবু বকর ছিদ্দিকসহ বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব। সমাবেশটি সঞ্চালনা করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান মোঃ আল্ জাবির।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ৭ মার্চের গুরুত্ব অনুধাবন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তরুণ প্রজন্মকে আগামি দিনে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া ‘মুজিব বর্ষে’র কর্মসূচীতে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর আর্দশে নিজেদের জীবনকে গড়ে তোলার দীক্ষা নেওয়ারও নির্দেশনা দেন।