আপডেট: এপ্রিল ২, ২০২০

আপডেট:

আব্দুর রাজ্জাক, ঢাকা কলেজ প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা থাকলেও নেই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য এরকম কোন সুযোগ । তবে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঢাকা কলেজের ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ কর্তৃপক্ষ বন্ধকালীন সময়ে উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রদের অনলাইনে ক্লাস নিবে। আজ বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঢাকা কলেজের ফেসবুক পেজে এই কার্যক্রম শুরু হয় এবং রুটিন প্রকাশ করে।
এই করোনা পরিস্থিতিতে প্রশাসনের এমন উদ্যোগে বিশেষ সুবিধা পাচ্ছে বলে ফেসবুকে পোস্ট দিচ্ছে শিক্ষার্থীরা।