২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

নীলফামারীতে এসএসসি ব্যাচ-২০১২ এর উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ৩, ২০২০

  • Facebook Share
নীলফামারীতে এসএসসি ব্যাচ-২০১২ এর উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ নাঈম শাহ, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে এসএসসি ব্যাচ-২০১২ এর শিক্ষার্থীদের উদ্দ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ লক ডাউন পরিস্থিতিতে অসহায় গরিব, দিনমজুর ও নিম্ন আয়ের ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সাড়ে তিন কেজি চাল,২ কেজি আলু ও ৩০০ গ্রাম মশুরের ডাল বিতরণ করা হয়েছে । শুক্রবার (৩ এপ্রিল)  মাষ্টার পাড়া, প্রগতিপাড়া, চেতাশাহর ঘুন্টি, পাঁচ মাথা মোড়, ঢাকাইয়া পাড়া, গাছবাড়ি মোড় সহ জেলা শহরের বিভিন্ন জায়গায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কয়েকটি অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা। খাদ্য সামগ্রী বিতরণীতে এসএসসি ব্যাচ-২০১২ এর শিক্ষার্থীরা অংশগ্রহন করে।