১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

দৌলতখানে ছেলের সঙ্গে অভিমানে বাবার আত্মহত্যা

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • Facebook Share
দৌলতখানে ছেলের সঙ্গে অভিমানে বাবার আত্মহত্যা

ভোলা প্রতিনিধিঃ-মোঃ-জাফর ইসলামঃ-ভোলার দৌলতখানে বুধবার সকাল ১০ঃ৩০ মিনিট সময়ে চর খলিফা ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের মিঝি বাড়ীর বৃদ্ধ অলিউর রহমানের  (৬৫) নামের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । বুধবার সকালে খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে  থানায় নিয়ে আসে । স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক কলহ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের বাক বিতর্ক হতো । পরে সকাল সাড়ে ১০ টায় তার মেয়ে ফাতেমা বেগম ঘরের আড়ার সঙ্গে অলিউর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পায়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান,  অলিউর রহমানের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসারপর বুঝা যাবে এটি হত্যা? নাকী আত্মহত্যা?