২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন শাখায় অনলাইন ক্লাশ শুরু

আপডেট: মে ১৪, ২০২০

  • Facebook Share
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন শাখায় অনলাইন ক্লাশ শুরু

প্রশান্ত রায়, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) এ গত ১২ মে রোজ মঙ্গল বার, বর্তমান করোনা পরিস্থিতির ক্রান্তিলগ্নে সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত মোতাবেক হাবিপ্রবির রসায়ন বিভাগের মাস্টার্স পর্বের জৈব রসায়ন শাখা অনলাইন ক্লাশ কার্যক্রম শুরু করে। ঐ দিন ছাত্র-ছাত্রী বান্ধব শিক্ষক প্রফেসর ড. বলরাম রায় এই অনলাইন ক্লাশ নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আশার সঞ্চার ঘটায়। শিক্ষার্থীরা এখন অনেকটাই সেশনজট মূলক শঙ্কামুক্ত। এখন পর্যন্ত ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও আরও কয়েকটি বিভাগ এই অনলাইন কার্যক্রম চালু করে।এ ব্যাপারে উক্ত বিভাগের শিক্ষককে জিজ্ঞাসা করলে তিঁনি বলেন, যেহেতু বর্তমান করোনা শঙ্কটে সব স্কুল কলেজ বন্ধ এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশন জট বাড়তেছে। সে প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই অনলাইন ক্লাশ শুরু করেছি। তিঁনি আরও বলেন আজকের ক্লাসে উপস্থিত ছিল রসায়ন বিভাগের মাস্টার্স পর্বের জৈব রসায়ন ব্রাঞ্চের শিক্ষার্থীরা। তিনি আরও বলেন এরকম উদ্যোগ দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে চালু করা উচিৎ বলে মনে করি। শিক্ষার্থীরা এ ব্যাপারে অসংখ্য ধন্যবাদ জানায়, এই দুর্দিনে তাদের সেশনজট জনিত দুর্ভোগ কমানোর চেস্টার জন্য।