আপডেট: জুলাই ২০, ২০২০

আপডেট:

বোদা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক পান দোকানির মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মিজানুর রহমান (৫৫) বাড়ি বোদা পৌরসভার সাতখামার এলাকার সজিরউদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু বলেন, ‘মৃত্যুর পর আবারও নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফনের ব্যবস্থা করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন জানান, গত শুক্রবার জ্বর ও গলা ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মিজানুর রহমান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়