আপডেট: মার্চ ২৮, ২০১৯

আপডেট:

নাঈম কাজী পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানাযায়।
আদেশ সূত্রে জানাগেছে, ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবিরকে প্রত্যাহারের সিদ্ধান্ত প্রদান করেছেন। অন্য একজন সমপদের কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা গ্রহন পূর্বক সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হল। মঠবাড়িয়ার ওসি এম আর শওকত আনোয়ার ইসলামকে প্রত্যাহারের বিষয়েও একই কথা উল্লেখ আছে। প্রত্যাহারের আদেশের চিঠি পুলিশ মহা পরিদর্শক এর কাছে পাঠনো হয়েছে।