২৫, অক্টোবর, ২০২০, রোববার | | ৮ রবিউল আউয়াল ১৪৪২

ঝালকাঠিতে বিজয়ের মাসে ভ্রাম্যমাণভাবে পতাকা বিক্রি চলছে

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৮

  • Facebook Share
ঝালকাঠিতে বিজয়ের মাসে ভ্রাম্যমাণভাবে পতাকা বিক্রি চলছে

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
আগামী রবিবার ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ির ছাদ ছাড়াও ঝালকাঠির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, দোকানপাট, ব্যক্তিগত গাড়ি, গণ পরিবহন, রিকশা, এমনকি সাইকেলের সামনেও উড়ছে লাল সবুজের পতাকা ।

প্রতি বছর দিবসটি এলেই ঝালকাঠি শহরের রাস্তাঘাটে দেখা যায় ভ্রাম্যমাণ  পতাকা বিক্রেতাদের। লম্বা বাঁশে করে জাতীয় পতাকা বিক্রি করেন এসব পতাকা বিক্রেতারা। ছোট,মাঝারী এবং বড় তিন সাইজের পতাকা ছাড়াও লাল সবুজের পতাকা সংবলিত ব্যানার, ফেস্টুন ও স্টিকার বিক্রি করেন তারা।

শুক্রবার  বিকালে ঝালকাঠি শহড়ের ডিসি অফিসের সামনে এমন একজন পতাকা বিক্রেতার দেখা মেলে। পতাকা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, শুধু বিজয়ের মাস নয়, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসে তিনি এই কাজ করে থাকেন। প্রতিদিন গড়ে আটশত থেকে একহাজার টাকা বিক্রি করেন এবং এতে বেশ ভালই লাভ হয় বলে জানান তিনি।