৬, মার্চ, ২০২০, শুক্রবার | | ১১ রজব ১৪৪১

জামালপুরে কলেজ শিক্ষার্থী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: মার্চ ৪, ২০২০

  • Facebook Share
জামালপুরে কলেজ শিক্ষার্থী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামছুন্নাহার হত্যাকারী স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপাধ্যক্ষ হারুন অর রশীদ, অধ্যাপক স্বরুপ কাহালী ও নিহত শিক্ষার্থীর ভাই মোঃ আব্দুল্লাহ।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থী সামছুন্নাহার মেলান্দহ উপজেলার চর পলিশা মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের কন্যা। গত ২ বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার বাঘাডোবা গ্রামের শাহজাহান আলীর পুত্র জামিল মিয়ার সাথে। বিয়ের পর তারা ঢাকার আশুলিয়া ঘোষবাগে বসবাস করে। পারিবারিক কলহে গত ১ মার্চ রাতে ৩ মাসের অন্ত:স্বত্তা সামছুন্নাহারকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে। ঘটনার দিনই আশুলিয়া থানার পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে।