১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৮

  • Facebook Share
আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ

মো: ইমাম হোসেন, স্বাধীনমোড়েলগঞ্জ, বাগেরহাট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী  শেখ সারহান নাসের তন্ময় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেছেন। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, সুন্দরঘোনা, গোটাপাড়া, মুক্ষাইটসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিন ষাটগম্বুজ বড়বাড়িতে নারী সমাবেশে অংশ নেন।সমাবেশে শেখ তন্ময় বলেন, আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা করবো, এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। তার জন্য কোনও অস্ত্র ও বাহিনী প্রয়োজন নাই। বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।