১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রাণীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন

আপডেট: মার্চ ২, ২০২০

  • Facebook Share
রাণীনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন

মিশকাতুর রহমান রিপন, রাণীনগর (নওগাঁ): “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে দ্বিতীয় বারের মতো উদযাপন করা হলো জাতীয় ভোটার দিবস। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামছুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ।