২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

আদিত মারীতে ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৮

  • Facebook Share
আদিত মারীতে ছাত্রদল নেতা গ্রেফতার

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রদল নেতা মাহবুবার রহমানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রদল নেতা মাহবুবার রহমান ওই এলাকার মহির উদ্দিনের ছেলে। তিনি ভাদাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গত বছর বিজয় দিবসের র‍্যালিতে আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামি মাহবুবার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পরে রোববার রাতে খোলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।