আপডেট: জুলাই ২৬, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি,
চাঁদপুর হাইমচরের প্রানকেন্দ্র আলগী বাজার মধ্য গলিতে সাকিবা ফ্যাশন হাউজ এর শুভ উদ্বোধন, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পুরুষ, মহিলা ও বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের, আধুনিক রুচিসম্মত ও উন্নতমানের পোষাক, থ্রি পিছ, শাড়ী, লুঙ্গি সহ কসমেটিকস আইটেম পর্যাপ্ত পরিমানে রাখার নিশ্চয়তা দিয়েছেন দোকান কতৃপক্ষ।
২৬ জুলাই ২০১৯ শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ শুভ উদ্বোধন, দোয়া ও মিলাদ অনুষ্ঠানে দোকান মালিক মোঃ বিল্লাল হোসেন মাঝির সভাপতিত্বে ও পরিচালক মোঃ নূরে আলম এর সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতীব মাওলানা মোঃ আলমগীর হোসাইন। এসময় উপস্থিত ছিলেন সরদার বাড়ি বাইতুন নূর মসজিদের ইমাম মওলানা মোঃ আলাউদ্দিন আনসারী, পাড়া বগুলা শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোঃ মাছুম বিল্লাহ, জহিরুল ইসলাম মাঝি, আব্দুল লতিফ সরদার, দোকানের সহকারী পরিচালক মোঃ মিল্লাদ হোসেন মাঝি, মোঃ জাকির হোসেন সরদার সহ স্হানীয় সকল দোকান মালিক ও কর্মচারীবৃন্দ। উপস্থিত মুসল্লী ও ক্রেতাদের উদ্দেশ্যে দোকান মালিক বিল্লাল হোসেন মাঝি বলেন- আমরা জনগণের চাহিদা অনুযায়ী উন্নতমানের ও প্রসিদ্ধ ব্যান্ডের পর্যাপ্ত বস্ত্রাদি সরবরাহ করবো। ঈদ, বিয়ের অনুষ্ঠান সহ যেকোনো সময় আপনাদের প্রয়োজনীয় বস্ত্রাদি এখান থেকে কেনাকাটা করবেন এটাই আমরা প্রত্যাশা করি।