৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

অবশেষে রাজধানীতে জনসভার অনুমতি পেল বিএনপি

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
অবশেষে রাজধানীতে জনসভার অনুমতি পেল বিএনপি

দুই দফা পিছিয়ে অবশেষে রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের অনুরোধে শনিবারের (২৯ সেপ্টেম্বর) বদলে রোববার সমাবেশ করার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ২২টি শর্তসহ ডিএমপি এই অনুমতি দেয়।

দৈনিক সময়ের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন আমরা দলের পক্ষ থেকে শনিবার ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। আমাদেরকে লিখিতভাবে অনুমতি দেওয়া হয়েছে। রোববার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা হবে।