৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

এবারে ইত্যাদি ধারন করা হয়েছে নীলফামারীতে, বিটিভিতে প্রচারিত হবে শুক্রবার

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৮

  • Facebook Share
এবারে ইত্যাদি ধারন করা হয়েছে নীলফামারীতে, বিটিভিতে প্রচারিত হবে শুক্রবার

নীলফামারী প্রতিনিধিঃ ইতিহাস-ঐতিহ্য-সভ্যতা-সংস্কৃতিকে জানা এবং জানাবার প্রত্যাশায় বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে।

একসময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠেছে আলোকিত জনপদ। গত ১৮ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি।

ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবি মানুষ ও নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। আমন্ত্রিত দর্শকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। নীলফামারীর সন্তান ইবরার টিপুর সঙ্গীতায়োজনে এ অঞ্চলেরই প্রায় ১৫০ বছরের পুরনো একটি চট্কা গান করা হয়। ইবরার টিপুর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন টি.ডাব্লিউ সৈনিক, ফারুক ভূইয়া, তাজ, শাহীন ও সহশিল্পীবৃন্দ। দর্শক পর্বসহ সবকটি পর্বের পুরস্কার বিতরন করবেন নীলফামারীর সন্তান মন্ত্রী
আসাদুজ্জামান নুর।

ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ০৫ অক্টোবর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর।