আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮

আপডেট:

শান্ত দেবনাথ,বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া ইউনিয়ন) আসনের
বাঘারপাড়ায় সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হুদা প্রচার মিছিলি বের করেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা মুজাহিদ কমিটির সভাপতি সাজ্জাদ হুসাইন, উপজেলা কমিটির সভাপতি মাও: আবু তাহের, সাধারণ সম্পাদক মাও: বিলাল হুসাইন, ডা: লুৎফর রহমান, মাষ্টার শাহাবুল আলম, ছাত্রনেতা ইমরান হোসেন প্রমুখ।
এ সময় অধ্যক্ষ নাজমুল হুদা বলেন, মানুষের শান্তি ও কল্যানের জন্য আগামী ৩০ ডিসেম্বর হাত পাখা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।