আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
হাইমচর উপজেলাধীন গন্ডামারা আমেনা-ইউনুস ইসলামীয়া মাদ্রাসার মাঠে বিল্লাল হোসেন বেপারীর উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন নৌকা স্বাধীনতার প্রতিক, বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক। জননেত্রী শেখ হাসিনা চাঁদপুর- হাইমচর নির্বাচনী এলাকায় নৌকা প্রতিক দিয়েছেন ডাঃ দীপু মনিকে। ডা. দীপু মনিকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর ডা. দীপু মনিকে বিজয়ী করার মাধ্যমে প্রমান করব আওয়ামী পরিবারে নেতৃত্বের প্রতিযোগীতা থাকলেও জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন তাকে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর। মেঘনার ভাঙ্গন প্রতিরোধ, রাস্তাঘাট উন্নয়ন, স্কুল, কলেজ, মাদ্রাসার ও মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার হাইমচরে যে কাজ করেছে অতিতের কোন সরকার এর কোনো উন্নয়নও করেনি। ডা. দীপু মনিকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে ভোটের মাঠে জাপিয়ে পড়ার জন্য নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান সুজিত রায় নন্দী।
আজ ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় উপজেলার গন্ডামারা গ্রামে আমেনা ইউনুছ মাদ্রাসা মাঠে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুর রব গাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, যুগ্ন সাধারন সম্পাদক আহাসান উল্যাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ হানিফ পাটওয়ারী,হাইমচর উপজেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক এস এম আল জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু,জেলা মৎস্যজীবীলীগের সাধারন সম্পাদক মানিক দেওয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, পৌর আওয়ামীলীগ নেতা লিটন বেপারী,হাইমচর উপজেলা আওয়ামীলগ সদস্য খালেক আখন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ আলম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, ৩নং আলগী দক্ষিন ইউনিয়ন আ’লীগ নেতা মঞ্জুরুল আলম লিটন শিকদার, ২নং উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সহ সভাপতি রবিউল শিকদার, নীল কমল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নোয়াব মোল্লা, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক গাজী সুজন, উপজেলা যুবলীগ নেতা সোহাগ বেপারী, চাঁদপুর ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছাত্রলীগ নেতা সোহাগ তরফদার সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।