আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৮

আপডেট:

মোঃ রমজান আলীস্টাফ রিপোর্টার :ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন ভানোর ইউনিয়নের কলন্দা নিয়ামতপুর গ্রামের মোঃ সুজন আলীর ছেলে সাজিদ (৪) গত তিনদিন থেকে নিখোঁজ ছিল। আজ জুমার নামাজের পর সুজনের বাড়ির পাশের পুকুরে শিশু সাজিদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর কেউ কেউ বলতেছে জ্বিন শিশুটিকে কয়েকদিন লুকিয়ে রাখার পর আজ মেরে ফেলার পর এনে দিয়েছে। আবার কেউ কেউ বলতেছে এসব কুসংস্কার। জ্বীন কাউকে মারে না। অনেকে বলতেছে একটা শিশু ৩ দুন আগে মারা গেলে দেখতে যেমন হওয়া দরকার, সেইরকম মনে হচ্ছে না, লাশ দেখে মনে হচ্ছে শিশুটির মৃত্যু এখন থেকে ২৪ ঘন্টার মধ্যে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলতেছে এই মৃত্যুতে অন্য কোন ঘটনা থাকতে পারে, সঠিক তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এই ঘটনাকে কেন্দ্রকে করে এলাকায় বিপুল মানুষের সমাগম হচ্ছে।
