১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

ফুলবাড়িয়া মোসলেম উদ্দিনের হ্যাটট্রিক জয়ের সুযোগ

আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৮

  • Facebook Share
ফুলবাড়িয়া মোসলেম উদ্দিনের হ্যাটট্রিক জয়ের সুযোগ

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী হয়ে ‘হ্যাটট্রিক’ করে সংসদে প্রবেশের সুযোগ এসেছে আওয়ামী লীগের বয়োজেষ্ঠ নেতা মহাজোট মনোনীত প্রার্থী নৌকা প্রতীক ফুলবাড়িয়া থেকে ৫ বারের এমপি গন-পরিষদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এড.। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ ও ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ‘হ্যাটট্রিক জয়ের মুখোমুখি। তিনি বলেন, ‘‘গত দশ বছর এলাকায় যে কাজ করেছি তাতে এলাকাবাসী খুবই খুশি। নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছি সেখানেই জনতার ঢল নামছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এলাকার দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আশাকরছি বিপুল ভোটের ব্যবধানে এবারো জয়ী হবো।’’