৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন পুনরায় নির্বাচিত

আপডেট: জানুয়ারি ১, ২০১৯

  • Facebook Share
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন পুনরায় নির্বাচিত


অলোক (চিতলমারী ):ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল ৮ ঘটিকায় ভোট শুরু হয়ে নিরবিচ্ছিন ভাবে চলে বিকাল ৪ ঘটিয়া পর্যন্ত ।প্রচন্ড  শীত উপেক্ষা  করে ভোটাররা বিশাল লাইনে দাড়িয়ে ভোট  দেন। বাগেরহাট -১(চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট ) আসনে সংসদ সদস্য শেখ হেলাল ঊদ্দীন প্রত্যেক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।তিনি কর্মীদের বললে ভোটের মাধ্যমে ঐক্যফ্রন্টকে হারিয়ে মহাজোটের প্রার্থী বিজয়ী করবেন।এলাকায় বিএনপির কোন কর্মী দেখা যায় নাই।ভোটে বিপুল ব্যবধানে জয়ী হন শেখ হেলাল ঊদ্দীন এমপি ।তিনি পান ২৫২৬৪৬ ভোট এবং বিএনপি  প্রার্থী পায় ১১৪৮৫ভোট।চিতলমারীর বাখরগঞ্জ বাজারে আওয়ামীলীগের অফিসের সামনে প্রজেক্টরের মাধ্যমে ভোটের ফলাফল দেখছে এলাকাবাসী ।