আপডেট: মার্চ ১৮, ২০১৯

আপডেট:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে পাঁচ নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পোলিং অফিসারও রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, বাঘাইছড়ির কংলাক থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আরও ৭-৮ জন গুলিবিদ্ধ আছেন বলেও জানিয়েছেন তিনি। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
