আপডেট: এপ্রিল ৯, ২০১৯

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি : অনুমোদন ছাড়া লিফট বসানোর অভিযোগ উঠেছে বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেডের বিরুদ্ধে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে নগরের পাঁচলাইশে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনের সম্মুখভাগে লিফটটি বসানো হচ্ছে। সরেজমিনে দেখা যায়, লিফট তৈরির কাজ চলছে নিরাপত্তা ব্যবস্থা ছাড়া।