আপডেট: অক্টোবর ২০, ২০১৮

আপডেট:

চাঁদপুরের মতলব উওর উপজেলার কালীপুর বাজারে ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২০ অক্টোবর শনিবার সকালে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্টস সাবেক সভাপতি সাইফুল ইসলাম এফসিএ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, মতলব উওর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ কুদ্দুস, সহ- সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উওর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হাজী সামসুল হক চৌধুরী বাবুল।