আপডেট: আগস্ট ১৪, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নে চার উপজেলার ২০১৯ সালে এস এস সিতে জিপিও ৫ গোল্ডেন প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) কর্তৃক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বছরের শুরু থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, যা কোন সরকার বছরের শুরুতে দিতে পারেনি। এখন শিক্ষার্থীদের মাঝে বই উৎসব হয়। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একমাত্র শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। তাই শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, দিদউফ এর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সাবেক ভিসি প্রফেসার ড. নজরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলি খাঁন, সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, চার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ উচ্চপর্যায়ে গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্সমিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।