আপডেট: জানুয়ারি ১৩, ২০১৯

আপডেট:

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, মিথ্যা সংবাদ পরিবেশন করে কোনো ব্যক্তিকে যেন ব্ভ্রিান্তিতে ফেলানো না হয়।
রবিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের মানুষ এক সময় দারিদ্র্যপীড়িত ছিল, তাদেরকে মফিজ বলা হত কিন্তু শেখ হাসিনার সরকার সেই দুর্নাম ঘুচিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, পৌর মেয়র রিয়াজুল হক রিন্টু, সিনিয়র সাংবাদিক গোকুল রায়, শফিকুল ইসলাম কানু, মিজানুর রহমান মিজু ও আসাদ হোসেন রিফাতসহ জেলার কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।