আপডেট: আগস্ট ১, ২০১৯

আপডেট:

মোঃ নুরনবী ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খানসামা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধীমান দাস সভাপতি ও অনন্ত রায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
৩১ জুলাই বুধবার বিকেলে পাকেরহাট চরণকালী হরিবাসর প্রাঙ্গনে জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল চক্রবর্তী।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ্, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, সহ-সভাপতি এ্যাড. দীজেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব রতন সিং প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খানসামা উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়।