আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯

আপডেট:

শীত, শীত, শীত আসে
হিমালয় পার হয়ে,
শীতের দাপটে সবাই কাপে
থর থর ভয়ে।
যুবক-যুবতী, বুড়া-বুড়ি
শীতে জড়োসড়ো করে,
শিশু কিশোরে
ঠান্ডার কথা বললে, রাগ ধরে।
বলে কৈ ঠান্ডা শীত
কাউকেই তো দেখি না,
মাঠে শুধু কুয়াশা
সেতো বলব্যাটে থাকে না।
সকালে তারতুমির ঘুরাঘুরিতে
পরে যে সারা,
মা-বাবা, দাদা-দাদীর
মানা মানে না শিশুরা।
দৌড়া-দৌড়িতে শরীরগরমে
রক্তের বাড়ে গতি,
তাই তো তাদের দুরন্তপনায়
নাই কোন ক্ষতি।
কোলে শিশুর ডায়রিয়া নিমুনিয়া
ঠান্ডায় ধরে,
হাসপাতালের বারান্দা মেজে
শিশু রুগি ভরে।
দরিদ্র গরম কাপড়হীন অসহায়
গৃহহীনের তরে,
কম্বলহীনে স্কুলে হাটে
রাত্রি কাটে পা হাটু মুড়ে।
কম্বল নিয়ে
ইউএনও এম জে আরিফ বেগ যান,
সাথে থাকেন
ইউ ই ও,মোঃ আজিজার রহমান।
কবিতা লিখেছেন, মোঃ আঃ কুদ্দুস কাদেরী এমএ
তিনুয়া, হরিপুর, ঠাকুরগাঁও