আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯

আপডেট:

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেন এর আদর্শকে আমরা বুকে ধারণ করে কাজ করছি। তাঁর মৌলিক বিষয় ছিলো জনগনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া ও বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। সেই সংগ্রামের ধারা আমরা অব্যাহত রেখেছি। ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বাঘারপাড়ার বাকড়ীতে আমল সেনের ১৬ তম স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদের সভাতিত্বে স্মরণ সভার প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা এমপি আরো বলেন, আজ রাজনৈতিক অঙ্গনে অনেক প্রশ্ন উঠেছে যে, মুক্তি যুদ্ধের স্বপক্ষে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে ঐক্য, তা থাকবে কি থাকবে না। আমরা সে ঐক্য ধরে রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশেকে নিয়ে স্বাধিনতা বিরোধি ও সাম্প্রায়িক শক্তির যে ষড়যন্ত্র অব্যহত রয়েছে তা নস্যাৎ করার সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গিকারই আজকের এই স্মরণ সভার মূল লক্ষ্য। আজকের এই দিনে নেতার সমাধিস্থলে দাড়িয়ে আমাদের সেই শপথই গ্রহন করতে চায় আমারা মানব মুক্তির লড়াইসহ বাংলাদেশকে মুক্তি যুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাব। বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতেই জাতীয় ও দলীয় সংগীত গাওয়ার পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের পলিট ব্যুরো সদস্য মাহমাদুল হাসান মানিক, কামরুল হাসান, মনোজ সাহা, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, সাবেক এমপি শেখ হাফিজুর রহমান, অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, জতি শংকর মন্টু, রেজাউল ইসলাম রেজা, জাকির হোসেন রাজু, বিশোর রায়, যশোর জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, বিপুল বিশ্বাস প্রমুখ। স্মরণ সভার আগে কমরেড অমল সেন এর সমাধিতে দেশের বিভিন্ন জেলার নেতা কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান