২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

চান্দিনার জোয়াগে আওয়ামীলীগের যৌথ কর্মী সভা ও উন্নয়ন র‌্যালি।

আপডেট: অক্টোবর ২৩, ২০১৮

  • Facebook Share
চান্দিনার জোয়াগে আওয়ামীলীগের যৌথ কর্মী সভা ও উন্নয়ন র‌্যালি।

ফারুক আহম্মেদ সরকার,চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর নতুন বাজার শাহী ঈদগাহ্ মাঠে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগ এর যৌথ কর্মীসভা সোমবার  (২২ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা লক্ষীপুর নতুন বাজারে বর্ণাঢ্য উন্নয়ন র‌্যালি বের করে।

সভায় উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুস ছালাম সওদাগর, জোয়াগ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশেকুল ইসলাম, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, উপজেলা তাঁতী লীগ যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম বিজয়, সদস্য সচিব মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক  কাউসার আলম আপন।

এসময় ছাত্রলীগ নেতা ফরহাদ রায়হান  এর সঞ্চালনায় এতে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বশির আহম্মেদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন মেম্বার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী ইয়াসিন অভি, বরকইট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক প্রমুখ।