১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

মনোমালিন্যের জেরে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট: মে ২১, ২০১৯

  • Facebook Share
মনোমালিন্যের জেরে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ইমাম হোসেন শাকিল (জেলা প্রতিনিধি ,ফেনী) :

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী বেলায়েত হোসেনকে মনোমালিন্যের জেরে কুপিয়ে হত্যা করেছে তার কর্মচারী ফুজায়েল আহমেদ। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে। ফুজায়েলকে গতকাল দুপুরে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে সে হত্যাকান্ডের পুরো কাহিনী বর্ণনা দেয়। ফুজায়েল  জানায়, তাকে  বেতন না দেয়া,  ছুটি না দেয়ায় বেলায়েত হোসেনের সাথে তার মনোমালিন্য হয়। এর জেরে ধরে কিছুদিন আগে থেকেই তাকে হত্যার পরিকল্পনা করে ফুজায়েল। বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে বেলায়েত হোসেন ঘুমিয়ে পড়লে ফুজায়েল দা দিয়ে গলায় এলোপাতাড়ি ৫টি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে রক্ত বের না হতে গামছা ও শার্ট দিয়ে ছেপে ধরে। লাশ গুম করতে পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়। ফেনী সদর হাসপাতালে নিহত বেলায়েত হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল  দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় নিহতের ভাই আমির হোসেন বাদী হয়ে ফুজায়েলকে আসামী করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।