২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

গীতিকবি সানজিদ খান এর গীতি কাব্যের বই “জীবনের গীতালি ২” এর মোড়ক উন্মোচন

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৯

  • Facebook Share
গীতিকবি সানজিদ খান এর গীতি কাব্যের বই “জীবনের গীতালি ২” এর মোড়ক উন্মোচন

খায়রুজ্জামান- জি ইউ বি, প্রতিনিধিঃ লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। গীতিকবি সানজিদ খান মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি।

জার্মান ইউনিভার্সিটি তে গীতি কাব্যের বই “জীবনের গীতালি ২”

 নামক একটি বই-এর  উম্মোচন করা হয়েছে। ১৮ জানুয়ারি শুক্রবার দুপুর ১২ টার সময় ইউনিভার্সিটি এর ক্যাম্পাসে গাজীপুর সিটি মেয়র জনাব আলহাজ্ব এড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম  এই বই-এর মোড়ক উন্মোচন করেন। গীতি কাব্যে নিয়ে এই বইটি লিখেছেন-টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার বাইমহাটি প্রফেসর পাড়া  গ্রামের সানজিদ খান (২৮) । তিনি একজন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র।

এ সময় উপস্থিত ছিলেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ সামসুদ্দিন ,গাজীপুর সিটি এর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আব্দুল কাদির মণ্ডল আর ও উপস্থিত ছিলেন মোহাম্মদ কাম্রুজ্জামান ভাইস চেয়ারম্যান জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ।

এসময় সানজিদ খান নিজেই” জীবনের গীতালি ২” বইটির কয়েকটি  কবিতা পাঠ করে শোনান ।