২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

বিরামপুরে এক নারী গণধর্ষণের শিকার

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে এক নারী গণধর্ষণের শিকার

জাকিরুল ইসলাম,বিরামপুর দিনাজপুর,প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে ২২ বছর বয়সের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে বিরামপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে ওই নারী উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুরের নিজ বাড়ি থেকে ইউনিয়নের বেনুপুর গ্রামের মধ্যদিয়ে শৈলান গ্রামে নানার বাড়িতে যাবার পথে অপহরণের শিকার হয়। পরিবারের লোকজন তার খোঁজখবর নিয়ে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিটটিমের নানা রাত ১০টায় ভিকটিমকে বেনুপুর গ্রামের পূর্বপাশে মশিউর মাস্টারের লিচুর বাগানে অজ্ঞান অবস্থায় পায়। পরদিন শনিবার সকালে ভিকটিমের বাবা ভিকটিমকে  বিরামপুর থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ভিকটিমকে তৎক্ষনাৎ উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এ বিষয়ে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, অভিযোগ গ্রহণপূর্বক ভিকটিমকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ঘটনাস্থল তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের গ্রেফতারী অভিযানে ফিরোজ হোসেন(২৬) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে অভিযুক্ত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।