৭, জুন, ২০১৯, শুক্রবার | | ৩ শাওয়াল ১৪৪০

খেলা ধূলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২২, ২০১৯

  • Facebook Share
খেলা ধূলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আপন আর্য্য, (কালিহাতী)প্রতিনিধি: খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে’ টাঙ্গাইলের এলেঙ্গায় প্রথম মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সরকারি শামসুল হক কলেজ মাঠে এলেঙ্গা স্পোর্টস একাডেমীর অায়োজনে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ অালম সিদ্দিকীর পৃষ্টপোষকতায়  টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ।
এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সভাপতি অাব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।  অালোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অালহাজ অানোয়ার হোসেন মোল্লা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র অানসার অালী বিকম, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. অানোয়ারুল  কবীর,লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম।   এছাড়া এলেঙ্গা স্পোর্টস একাডেমীর কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা মুশফিকুর মিল্টন।  উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নবরূপা কসমেটিকস সখিপুর স্পোর্টস একাডেমীকে ২-১ এবং চল্লিশ বছরের উর্ধে  খেলায় মির্জা গ্রুপ তালুকদার গ্রুপকে ২-০ গেমে পরাজিত করেন।  বিপুল সংখ্যক দর্শক অানন্দের সাথে খেলা দুটি উপভোগ করেন। খেলা পরিচালনা করেন স্পোর্টস একাডেমীর পরিচালক মাসুদ ভূইয়া।