২৮, অক্টোবর, ২০১৮, রোববার | | ১৭ সফর ১৪৪০

উন্নয়নের জন্য প্রাপ্ত বরাদ্দ শতভাগ কাজে লাগাতে হবে -আমির হোসেন ভূইয়া এম.পি.

আপডেট: অক্টোবর ২৪, ২০১৮

  • Facebook Share
উন্নয়নের জন্য প্রাপ্ত বরাদ্দ শতভাগ কাজে লাগাতে হবে -আমির হোসেন ভূইয়া এম.পি.

ফারুক আহম্মেদ সরকার,চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আমির হোসেন ভূইয়া বলেছেন, সরকারী বরাদ্দের শতভাগ কাজে লাগালে প্রকৃত উন্নয়ন হবে। এছাড়া ভাগ বাটোয়ারার মাধ্যমে টাকা খেয়ে ফেললে একদিন জবাবদিহি করতে হবে। ২৩ অক্টোবর মঙ্গলবার তিতাস উপজেলার কাপাশকান্দি মডেল একাডেমীর ৫ম তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূইয়া (এম.পি.) আরো বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা বা লুটপাটে বিশ্বাসী নয়। স্কুলের সভাপতি মো. আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মজিবুর রহমানের তত্ত্বাবধানে সুধি সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টি তিতাস উপজেলা সেক্রেটারী মোশারফ হোসেন, হোমনার সেক্রেটারী মনিরুল ইসলাম, চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।