রেজওয়ান হোসেন সুমন রংপুর প্রতিনিধি ঃ ঋতু রঙ্গমঞ্চে এখন হেমন্তকাল ধীরে ধীরে আগমন ঘটছে শীতকালেরও আর তারই সাথে আগমন ঘটছে নানা রঙের বিচিত্র ধরনের অতিথি পাখিদের। অতিথি পাখিদের সমারহের আগমনে আনাগোনা শুরু হয়েছে অসাধু কিছু ব্যাক্তি আর শিকারিদের, লক্ষ্য পাখি শিকার করা এবং পেটের দায়ে বাজারে বিক্রি করা কিংবা শখের বসে রান্না করে খাওয়ার তৃপ্তি মেটানো কিন্তু তাদের এই অসাধুতার ফলে ধ্বংশ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, বিনিষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্যতা। সাম্প্রতি রংপুর সিটি কর্পোরেশন চিকলিবিল পার্ক এলাকার ২৩ ও ১৯ নং ওয়ার্ডে আশে পাশে ২৭ অক্টোবর ২০১৮ (শনিবার) দেখা মিলে রংপুর সিটির বাহিরাগত গংগাচড়া, তারগঞ্জ ও পাগলাপীর থেকে আগত একদল অসাধু পাখি শিকারিদের। দেশ প্রেম আর সচেতনত নাগরিকতায় এবং স্কাউটিং এর আদর্শে গড়ে উঠা রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সক্রিয় সদস্য মোঃ রেজওয়ান হোসেন সুমন নামের স্থানীয় এক তরুনের তীব্র প্রতিবাদে অসাধু ঐ শিকারীদের হাত থেকে রক্ষা পায় নালায় অবস্থানরত ডাহুক,বক সহ আগত অতিথি পাখিসমুহ।
মোঃ রেজওয়ান হোসেন সুমন জানায় ২৭ অক্টোবর দুপুর ১.৩০টার দিকে জলকর পূর্ব পাড়ায় নিজ বাসায় যাওয়ার সময় লক্ষ্য করে বাসার সমানে একটি নালার উচু স্থানে কিছু লোক ডাহুক পাখি শিকারের উদ্দেশ্যে ফান বাসায়, বিষয়টি তার মনে নাড়া দেয়। তড়িঘড়ি করে সে তাৎক্ষণিকভাবে ঐ অসাধু শিকারিদের বাধাঁ প্রদান করে ও পাখি শিকার আইনত দন্ডীয় অপরাধ বলে বিষয়টি বোঝাতে চেষ্টা করে এবং পাখি শিকার না করার জন্য জোড় গলায় নির্দেশ দেয়। তার বাধাঁয় অসাধু শিকারি ফান তুলতে বাধ্য হয় এবং ভুল শিকার করে বাসায় চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বিপত্তি ঘটলো বিকাল ৩.৩০ টার দিকে নগরীর চিকলি বিল ও আশেপাশের এলাকায় বিচ্ছিন্ন অবস্থায় পুনরায় দেখা মিলল ঐ একদল অসাধু শিকারীদের। পুনরায় আবার তাদের জোড়ালোভাবে বাঁধা দেয় ও প্রতিবাদ করা হয়। এক পর্যায়ে তরুণ ঐ অসাধু শিকারীদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে অপরাগ হয়। পরে তরুনের তীব্র হস্তখেপে এবং পুলিশে সোপার্দ করার ভয়ে ঐ অসাধু শিকারীরা নিজেই নিজেদের পাখি শিকার করার ফান ধ্বংশ করে ফেলে পুনরায় প্রতিশ্রুতি দেয় যে আর কখনো পাখি শিকার করবে না।
রোভার স্কাউটিংয়ের আদর্শে গড়ে ওঠা ঐ তরুন তার অভিমত ব্যক্ত করে বলে পাখি আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, এদের রক্ষা করা আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য, পাখি পরিবেশ ভারসাম্য রক্ষায় রাখছে অনন্য অবদান, তাই আসুন নিজে পাখি শিখার করা থেকে বিরত থাকি এবং অন্যকেও বিরত থাকি।