রাকিবুল ইসলাম,মৌলভীবাজার স্টাফ রিপোর্টারঃ- মৌলভীবাজার সহ সারাদেশে একযোগে চলছে শ্রমিক ধর্মঘট। সংসদে সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধন সহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার সহ সারাদেশের পরিবহন শ্রমিকরা ৪৮ ঘন্টার জন্য ধর্মঘট শুরু করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর ডাকে শুরু হওয়া এই ধর্মঘট রবিবার সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশে একযোগে চলবে।
গতকাল শনিবারে জাতীয় প্রেস ক্লাব এর সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।সেখানে অংশ নেয় ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে যাওয়া পরিবহন শ্রমিক কর্মীরা। সেখানে ঘোষণা করা হয় আগামী ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘট।
২০১৮ সালের শ্রমিক পরিবহন আইনে কয়েকটি ধারা সংশোধন এবং ৮ দফা দাবী ৪৮ ঘন্টার মধ্যে আদায় না হলে তাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় শ্রমিক নের্তৃবৃন্দ।