আপডেট: নভেম্বর ৪, ২০১৮

আপডেট:

সাতক্ষীরা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার কুলিয়া বাজারের সামনে সড়ক দূর্ঘটনায় শহীদুল গাজী (62) নিহত হয়েছে। সে সাতক্ষীরার পলাশপোলের মধু মল্লার ডাঙ্গী গ্রামের মৃত খয়ের গাজীর ছেলে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছে, শহিদুল গাজী সকাল সাত টার দিকে সাতক্ষীরা থেকে মাহিন্দ্রা গাড়ীতে (নং সাতক্ষীরা হ- 110034) জামাইয়ের বাড়ি নলতার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কুলিয়া বাজারের সামনে এসে উক্ত গাড়িটি রাস্তার পাশে রাখা একটি ট্রলির সাথে ধাক্কা মারে। তখনই শহিদুল গাজীর শরীরে সজোরে আঘাত লেগে প্রচুর রক্তক্ষরন হয়।
সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক স্বপনের চেম্বারে নিয়ে যায়। কিন্তু অল্প সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।