২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় প্রভাষক নিহত

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় প্রভাষক নিহত

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ মহাবিদ্যালয়ের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম (৫২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি ………….. রাজিউন)। রাসেল নামে একজন গুরুতর আহত হয়েছেন।। প্রদক্ষর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেলে কেশরগঞ্জ থেকে তাঁরা দু’জন মধুপুর যাবার পথে সন্তোষপুর কান্দুর বাজার নামক স্থানে অপরদিক থেকে আসা  ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম কালাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়। প্রভাষক মো. সাইফুল ইসলাম নিহতের খবরে কলেজটিতে শিক-শিার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উর্ধতন কর্তৃপরে সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।