আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

আপডেট:

সোহেল রানা বরিশাল বিশ্ববিদ্যালয়: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ক্যারাম টুর্নামেন্ট- ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বিকেল ৫টায় ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অ্যাকাডেমিক ভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, ২৪টি বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধানগণ, ও শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান বিভাগ এবং লোক প্রশাসন বিভাগের ছাত্রীদের মধ্যে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি পর্যন্ত ‘আন্তঃবিভাগ টুর্নামেন্ট ২০১৯’ চলার কথা রয়েছে।