আপডেট: মে ২৮, ২০১৯

আপডেট:

আব্দুল নূর,জেলা প্রতিনিধিঃ আজ ২৭ এপ্রিল, ২০১৯ ইং তারিখে নেত্রকোণা পৌরসভার জয়ের বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত ও মোঃ ইমরানুজ্জামান কর্তৃক জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ, পন্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, পন্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা ও মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পন্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪২ ধারা অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ১৮০০০ টাকা জরিমানা করা হয়। মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ৫৩৫০/২০১৯ এর ১২ মে ২০১৯ তারিখের আদেশবলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ২৯ অনুযায়ী ২টি প্রতিষ্ঠান হতে জব্দকৃত ১০২ কেজি এ সি আই লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে ও জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।