আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

আপডেট:

মোঃ খেরশেদ আলম (কুমিল্লা প্রতিনিধি):
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চেয়ারম্যান পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে।উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান ।দক্ষ এই রাজনৈতিক নেতা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই জনপ্রিয় দক্ষ রাজনৈতিক নেতা তার প্রচারণা চালাচ্ছে। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে তার পক্ষে যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। তারা মনে করে একজন সু-দক্ষ ও জনপ্রিয় হিসেবে একমাত্র কাজী আবুল খায়ের চেয়ারম্যান আওয়ামী লীগের যোগ্য প্রার্থী।