আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯

আপডেট:

নিজস্ব প্রতিনিধি জয় আহম্মেদ: সমাজের আর দশটা ছেলের চেয়ে আলাদা সাইফুল ইসলাম সেন্টু।বঙ্গবন্ধুর আদর্শের পথেই ছোট বেলা থেকে হাঁটি হাঁটি পা-পা করে বেড়ে উঠেছে সাইফুল ইসলাম সেন্টু। বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে ছোট বেলা থেকে জড়িত। রাজনৈতিক মিছিল মিটিং যেন তাকে ছাড়েই না। সেন্টু ও নাছর বান্দা। যে কোনো মিছিল মিটিং, সভা-সমাবেশ, র্যালি হলেই রাজনৈতিক আবেগের রক্ত তার সাথে জড়িয়ে পড়ে। সকল কাজ কর্ম ছেড়ে মিছিল, মিটিং, সভা-সমাবেশ ও র্যালির আগেই এসে হাজির সাইফুল ইসলাম সেন্টু। কখনো ব্যানার ও নেতাদের সামনে। কখনো পিছনে কখনও আবার লম্বা লাইনে হেঁটেই চলেছে। শুধু তাই নয়, সেখানে সে নিজের নতুবা অন্যের মোবাইলে সেলফি তুলতে ভুলও করেনা। সাথে সাথে আবার সোসাল মিডিয়া ফেস বুকে পোস্টও করে থাকে সামাজিক পরিচিতির জন্য।
সাবেক সফল বাণিজ্য মন্ত্রী নওগাঁ আওয়ামীলীগের মহাপ্রাণ আব্দুল জলিল, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ দেশের বরেণ্য নেতাদের সাথেও সেন্টু তার নিজের ছবিকে স্থান করে নিয়েছে। যে যাই বলুক না কেন, সেন্টু সর্ব শ্রেণি পেশার মানুষের কাছে একটি পরিচিত, প্রিয়-জনপ্রিয় মুখ। বিভিন্ন দিবসসহ সামাজিক নানা কর্মসূচিতেও তার অংশগ্রহণগুলো চোখে পড়ার মতো। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কর্মকর্তারাও সেখানে নানা কারণে উপস্থিত থাকতে না পারলেও সেন্টু খবর পেলে সেখানে উপস্থিত হতে ভোলেননা।
সাইফুল ইসলাম সেন্টু দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেম্বার হয়ে দেশের বিভিন্ন জাগায় নেত্রীত্ব দিয়েচেন, এবং বর্তমানে লালপুর উপজেলা আওয়ামীলিগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নানা ধরনের সহযোগিতা প্রদানসহ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহন করে থাকেন বলেও জানা গেছে। আবার কারো কারো সহযোগিতায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসাসহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিদা প্রদান করে থাকেন। এ ছাড়াও তিনি লালপুর থানায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন-এর সদস্য হিসেবে সমাজে নানা অবদান রাখছেন বলেও ওই অনুসন্ধানের আয়নায় উঠে এসেছে।সাইফুল ইসলাম সেন্টু একটি রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে উঠা। ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। সেন্টু সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মেশার ভাবধারা দেখে মনে হয় সে আর দশটা ছেলের চেয়ে সে একটু আলাদা প্রকৃতির। ভাল কাজের জন্য কখনও কখনও তিনি প্রতিবাদের ঝড়ও তোলেন তার আবেগের আঙ্গিনায়। নানা কারণেই সেন্টু দিন দিন সকলের কাছে জনপ্রিয়, খুব চেনা, পরিচিত একটি মুখে পরিণত হয়েচে। সেই সূত্রের সিঁড়ি বেয়ে সাইফুল ইসলাম সেন্টু আগামী উপজেলা নির্বাচনে লালপুর উপজেলা আসন থেকে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে সকলের দৃষ্টি আকর্ষন, দোয়া ও সহযোগিতা চেয়ে যাচ্ছেন। সাইফুল ইসলাম সেন্টু সমাজে নানা পরিবর্তনের আলো ছড়াতে আসন্ন উপজেলা নির্বাচনে লালপুর উপজেলা থেকে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বেশ আগ্রহী ও ব্যস্ত সময় পার করছেন বলেও জানা গেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পরীক্ষিত ও কর্মীবান্ধব এই নেতাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে পাশে চায় লালপুর বাসী