৭, জুন, ২০১৯, শুক্রবার | | ৩ শাওয়াল ১৪৪০

বেরোবিতে শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি জালিয়াতীর সাথে সম্পৃক্তের, জোর পূর্বক স্বীকারোক্তি লিখে নেওয়ার অভিযোগ

আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯

  • Facebook Share
বেরোবিতে শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি জালিয়াতীর সাথে সম্পৃক্তের, জোর পূর্বক স্বীকারোক্তি লিখে নেওয়ার অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ১ম বর্ষের ভর্তির দ্বিতীয় পর্যায়ে সাক্ষাতকার দিতে আসা এক শিক্ষার্থীর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত শিক্ষার্থীর নাম রকিব হাসান । রকিব এবছর ভর্তি পরীক্ষায় এফ ইউনিটের চতুর্থ শিফটে ৮০ তম হয়। সে রংপুর নগরীর চকবাজার এলাকার সিরাজ উদ্দীনের পুত্র।

সুত্রতত্বে জানা যায়, রবিবার ২সাক্ষাতকার দিতে আসলে প্রবেশপত্র ঝাপসা দেখায় আটক করে দায়িত্বরত শিক্ষকবৃন্দ। পরে তাকে দুপুর একটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী রাকিব হাসানের অভিযোগ, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে সঠিক উত্তর দেয়। এরপরে আবারও ওই প্রশ্নের পরীক্ষা নেন শিক্ষকরা।

সেখানে উত্তীর্ণ হলেও অজানা কারণে তাকে আটক করে রাখা হয়। এর ফাকে দায়িত্বরত শিক্ষকেরা তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে জোর পূর্বক ভর্তি জালিয়াতীর সাথে সম্পৃক্তের লিখিত নেয়। এর প্রতিবাদ জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ঐ শিক্ষার্থীর কাছে আবারও ভর্তি জালিয়াতির স্বীকারক্তির লিখিত মিথ্যা মর্মে লিখিত নেয়।

পরে সাংবাদিকদরা সেখানে উউপস্থিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়েরকৃত মামলায় পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পরলে বিশ্ববিদ্যালয়ের দুই হল থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী দুই সহকারী প্রক্টর তরিকুল ইসলাম ও আতিউর রহমানকে অবরুদ্ধ করে দীর্ঘ দুই ঘন্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, আমার উপস্থিতিতে তার কাছে জোর করে লিখিত নেওয়া হয়। আমি এর প্রতিবাদ জানালেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। আমি এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।

প্রক্টর ড. ফরিদ উল ইসলাম বলেন, রাকিব হাসানের প্রবেশপত্রের ছবি, স্বাক্ষর ও হাতের লেখায় অমিল ও কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।