আপডেট: অক্টোবর ২৬, ২০১৮

আপডেট:

আব্দুর রহিম জুয়েল,ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ঃ সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুনাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান আল আজহারী-এর বদলি উপলক্ষে বিদায়ী সভা ও মেডিকেল কলেজ, ঢাবি, শাবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর ’১৮) দুপুর ১২টায় লতিফিয়া ছাত্র সংসদের উদ্যোগে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম এর সভাপতিত্বে ও লতিফিয়া ছাত্র সংসদের জিএস মারুফ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা রেদাউল করিম, বিদায়ী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান আল আজহারী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দীয় সভাপতি মাওলানা নজির আহমদ হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি মারজান আহমদ চৌধুর, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মুজাম্মিল নিয়াজী, গণিতের প্রভাষক তজম্মুল ফকির, সহকারী শিক্ষক আরিফুল হক সরকার, জুবায়ের আহমদ, মহানগর তালামীযের সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন,লতিফিয়া ছাত্রাবাস ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল আউয়াল, সংবর্ধিত ছাত্রদের পক্ষে বক্তব্য রাখে লুকমান আহমদ।
আর উপস্থিত ছিলেন মাদরাসা শাখা তালামীযের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ছায়েম আহমদ, ফরহাদ আহমদ, মাহমুদুর রহমান প্রমুখ।